মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় শেখ রাসেলে’র ৫৩তম জন্মদিনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন আজ (বৃহস্পতিবার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

বরিশালের আগৈলঝাড়ার আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ। পরে উপজেলা সদরের জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

Please follow and like us: