, || - ||

আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন আসাদুজ্জামান সভাপতি, সাধারন সম্পাদক জহিরুল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে ইউনিটি’র কার্যালয়ে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি পদে দৈনিক যায়যায় দিন পত্রিকার আগৈঝাড়া প্রতিনিধি মোল্লা আসাদুজামান সবুজ সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকা ও এশিয়ান টেলিভিশনের আগৈলঝাড়া প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম সবুজ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদে সেলিম রেজা (দৈনিক নিউ ঢাকার ডাক), সহ-সাধারণ সম্পাদক পদে সৈকত বাড়ৈ (আনন্দ টিভি), কোষাধ্যক্ষ পদে মলয় বিশ্বাস (দৈনিক প্রতিদিনের সংবাদ ও বরিশাল সময়), সাংগঠনিক সম্পাদক সুশান্ত সরকার (দৈনিক বিপ্লবী বাংলাদেশ), দপ্তর সম্পাদক পদে জগদীশ মন্ডল (দৈনিক আমার সংবাদ), প্রচার সম্পাদক সাকিব খান (দৈনিক আজকালের খবর), নির্বাহী সদস্য-১ নিরঞ্জন মন্ডল (দৈনিক বাংলাদেশের খবর), সদস্য মনির পাইক নির্বাচিত হয়েছে।

Please follow and like us: