খুলনা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক
সাবেক ছাত্রনেতা মরহুম আজিজুল হাসান দুলুর আত্মার মাগফিরাত
কামনায় ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ডুমুরিয়া পুরাতন
সাব রেজিঃ অফিস জামে মসজিদে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব
করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার
হোসেন, বিএনপির নেতা শেখ হাফিজুর রহমান, সরদার আব্দুল মালেক,
শেখ দেদারুল হোসেন দেদার, শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্যা মশিউর রহমান প্রমুখ।
Please follow and like us: