, || - ||

আজ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ চৌধুরীর ২৫তম মৃত্যু বার্ষিকী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আজ ২৬শে ফেব্রুয়ারী খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শহীদ আবুল কালাম আজাদ চৌধুরীর ২৫তম শাহাদাত বার্ষিকী।১৯৯৫ সালের এই দিনে রোজারত অবস্হায় একদল বন্দুকধারীর অর্তকির্ত হামলায় খুলনা বিএল কলেজ গেইটের সামনে সাবেক ছাত্রনেতা আজাদ চৌধুরী শাহাদাত বরণ করেন।আজাদ চৌধুরী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাধীন বৃহত্তর জোড্ডা  ইউপি বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব শামছুল হক চৌধুরীর ২য় সন্তান।শাহাদাত বার্ষিকী উপলক্ষে পারিবারিক ভাবে কবর জেয়ারত কুরআনখানী ও মিলাদ আয়োজন করা হয়েছে বলে জানা যায়।শহীদ ছাত্রনেতা আজাদ চৌধুরীর বিদেহী আত্নার মাগফেরাত কামনায় মুসলিম উম্মাহর দোয়া চেয়েছেন তার বড় ভাই নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা শফিকুর রহমান বাবুল চৌধুরী।

Please follow and like us: