, || - ||

আজ থেকে খেলা শুরু হবে : ছাগলনাইয়ায় শিরীন আখতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনী-১ আসনে শেখ হাসিনার নৌকা মার্কাকে জয়ী করতে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা আসছেন ছাগলনাইয়ায় এমন বক্তব্য প্রদান কালে নৌকার প্রার্থী শিরীন আখতার বলেন, আপনাদের মাঝে আসছেন বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন আহম্মদ, আনোয়ারুল হক সহ নেতৃবৃন্দ। শিরীন আখতার বলেন, নেতারা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। বক্তব্য শেষে আজ (২২ ডিসেম্বর) থেকে খেলা শুরু হবে। আর সেই খেলা হবে ১৪ দলের নির্বাচনী অফিস তথা ছাগলনাইয়া উপজেলা আ’লীগ অফিসে।
শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে ফেনী-১ নির্বাচনী এলাকার ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী শিরীন আখতারের সমর্থনে মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার এসব কথা বলেন।
এসময় ফেনী জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি খায়রুল বাশার তপন শিরীন আখতারকে সমর্থন জানিয়ে নৌকার পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করতে আহবান জানান।
Please follow and like us: