এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: প্রতি বছর আসে, তাও এই উৎসবকে নিয়ে বাঙালির উন্মাদনা কমে না কখনও। আর মাত্র ২দিন বাদেই শুরু হবে পূজা। মা আসছেন, সাজো সাজো রব পাড়ার মণ্ডপ থেকে শুরু করে বড় বড় ক্লাবে। বাঙালির যাপনের সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িয়ে দুর্গা পুজো। ধর্মীয় নয়, বরং সামাজিক যাপনেরই অংশ এই শারদোৎসব।
এই পূজার আনন্দ আরেকটু বাড়িয়ে দিতে আজ ১অক্টোবর প্রকাশ হচ্ছে ক্যামেরা এ্যাকশন কাট ফিল্ম এ্যাক্টিং ইনিষ্টিউট নিবেদিত, সালাউদ্দিন গোলদার (বাচ্চা) পরিচালিত, ও টাইগার রাজিব অভিনীত ফিল্ম ফেষ্টিভ্যাল এর জন্য নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “রূপসী”। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে টাইগার রাজিবকে দেখা যাবে একজন পরিচালকের ভূমিকায়।
টাইগার রাজিব ছাড়াও এতে আরো অভিনয় করেন, দেবাপৃতী শর্মা, শান্তনা বোস, টাইগার রাজিব, কৃষ্ণেন্দু চ্যাটার্জি, গুড়িয়া, সায়নী রায়, রিম্পা, আরমান, লিলিমা ও অর্পিতা পায়েল। এটির সহকারী পরিচালনায় ছিলেন বিজয় ও রাজিব।
এবিষয়ে পরিচালক সালাউদ্দিন গোলদার (বাচ্চা) মুঠোফোনে বলেন, পূজা মানেই বাঙালির একটা আনন্দমূখর দিন, তাই এই উপলক্ষে আজ পহেলা অক্টোবর মুভিটা রিলিজ দিচ্ছি, আমার এ মুভিতে সমাজের সকল শ্রেনীর মানুষের জন্য সচেতনতা ও উন্নয়নমূলক ম্যাসেজ রয়েছে।
এই মুভিতে যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ে আমি মুগ্ধ, সকলে খুবই ভালো অভিনয় করেছে। বিশেষ করে টাইগার, তার প্রতি যতটা আশা করেছি, তার চেয়েও বেশি সে দিয়েছে। কাজের ক্ষেত্রে সে নিজেকে সেক্রিফাইজ করেনা এটা তার একটা ভালো লক্ষ্মণ। আমি ব্যাক্তিগত ভাবে তার দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।
এবিষয়ে টাইগার রাজিবের কাছে জানতে চাইলে বলেন, প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে। ধন্যবাদ ডিরেক্টর বাচ্চা ভাইজান কে, তার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আমাকে অভিনয়ের সুযোগ দেওয়ায়। তাও আবার ফিল্ম ফেস্টিভ্যাল এর জন্য নির্মিত। এছাড়াও তার ডিরেকশন খুব ভালো। একজন আর্টিস্ট এর কাছ থেকে কিভাবে কাজ তুলে নিতে হয় সেই দক্ষতা তার মাঝে বিদ্যমান। ধন্যবাদ জানাই এই মুভির সাথে জড়িত সকল সদস্য ও কলাকুশলীদের। এবং সকলের কাছে আমার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছি।