, || - ||

আজ শবে-বরাত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
আজ বৃহস্পতিবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজকে  দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটি মুসলমানগণ ভাগ্য  রজনী হিসেবে পালন করে থাকেন।  এ রাতের ফজিলত অনেক   মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত  লাভের আশায় মুসলমানগন নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন।
এদিকে মহামারি নোভেল  করোনা ভাইরাসের (COVID-19) সংক্রমণ থেকে আল্লাহ্‌ যেন বিশ্ববাসীর জান ও মাল রক্ষা করে সেই জন্য পবিত্র শবে বরাতের রাতে বিশেষ দোয়া করতে এবং জনসমাগম না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ বিশ্বে নোভেল করোনাভাইরাস (COVID-19) পরিস্থিতি ক্রমেই ভয়ংকর আকার ধারণ করেছে। সেই সাথে সারা দেশের নিয়াই  বাংলাদেশেও এর প্রভাব দৃশ্যমান। বিরাজমান এ পরিস্থিতিতে মহিমান্বিত এ রাতে নিজ নিজ বাসায় অবস্থান করে ইবাদত বন্দেগিরম করতে বলা হয়েছে, এ সময় আরো বলেন  আল্লাহ্‌ কাছে সবাই প্রার্থনা করেন যেন আমরা করোনা ভাইরাসের মহামারির আক্রমণ থেকে দেশবাসী, প্রিয় মাতৃভূমি, এবং বিশ্ববাসীকে সুরক্ষা ও নিরাপদ রাখেন ।
 সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে দোয়া করার অনুরোধ জানিয়েছে।
Please follow and like us: