, || - ||

আজ শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ তাজমুল ইসলাম,  তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে আজ ১৪ জুলায় শনিবার শুরু হবে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। সুসজ্জিত চামর দোলানো রথে চড়ে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
সাতদিন পর ফের একইভবে ফিরে আসবেন। রথের রশি টানতে রাস্তায়-রাস্তায় হাজার-হাজার ভক্তদের ঢল। ২২ জুলায় রবিবার শেষ হবে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে।
এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির কর্তৃপক্ষ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে। নবসাজে সেজে উঠছে সাতক্ষীরার তালার মাঝিয়াড়ায় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় রথযাত্রা উৎসবের আয়োজন হচ্ছে ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎহচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। এর মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।
সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি উদয় সাধু ও সাধারন সম্পাদক শ্যামল চৌধুরী জানান,আজ তালার মাঝিয়াড়া সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির (ইসকন অনুমোদিত নমহট্ট)থেকে বিকাল ৫টায় রথযাত্রা শুরু গোপালপুর কালী মন্দির ঘুরে মোবারাকপুর শ্রী শ্রী রাধা গোবিন্দরে এসে শেষ হবে।রোববার ২২ জুলাই বিকাল সাড়ে ৪ টায় একই ভাবে উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এ রথযাত্রার সমাপ্তি ঘটবে। আরো জানান, রথযাত্রা উপলক্ষে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দরে মন্দিরে সাতদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Please follow and like us: