অনলাইন ডেস্কঃ- আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ১১ দফা লক্ষ্য ও সাত দফা দাবিতে বেলা ২টা থেকে সন্ধ্য ৬টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়েছিলাম। আমরা সমাবেশ করার অনুমতি পেয়েছি।
সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
Please follow and like us: