বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে অতিরিক্ত দামে জ¦ালানি বিক্রি করায় ‘রিপন এন্টারপ্রাইজ’কে জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে জ্বালানী তেল সংকট সৃষ্টি করে অতিরিক্তমূল্যে বিক্রির অপরাধে ফকিরগঞ্জ বাজারের ‘রিপন এন্টারপ্রাইজ’ এর ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানাগেছে, শনিবার ( ৪ এপ্রিল) সকালে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের জ্বালানী তেল ব্যবসায়ী রিপন এন্টারপ্রাইজে সুদুর দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থেকে মোঃ রাজু নামের এক হারভেস্টারের মালিক ডিজেল কেনার জন্য আসেন। তিনি উক্ত দোকান থেকে ৮০ লিটার ডিজেল ক্রয় করেন। এ সময় রিপন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ তার কাছ থেকে ১০৫ টাকা মূল্যের ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করেন। ঘটনাটি উপস্থিত জনতা জানতে পেরে ব্যাপক হট্টোগোল সৃষ্টি হয় । খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ মো: মতিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছান। এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রির সত্যতা পাওয়ায় তাৎক্ষনিক ‘ রিপন এন্টারপ্রাইজ’র ম্যানেজার মোঃ মামুনকে ৩০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। এসময় ইউএনও রিপামনি দেবী বলেন, কোনোভাবেই জ্বালানী তেলের অবৈধ মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি সহ্য করা হবে না। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।

Please follow and like us: