পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে বুধবার (৭ অক্টোবর) রাতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি যুবক উপজেলার কিসমতদাপ গ্রামের মোঃ শামসুল আলমের পুত্র মোঃ রুবেল ইসলাম(২২)। পুলিশ জানায়, উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন খ্রিস্টান পাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় সন্দেহ হলে তল্লাশি করে রুবেলের কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সাথে সাথে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল ইসলাম (২২) নামের এক মাদক কারবারি যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৮, তারিখ- ০৮/১০/২০২৬ খ্রিঃ। পরদিন বৃহস্পতিবার (৮ অক্টোবর)সকালে আটককৃত মাদক কারবারিকে পঞ্চগড় আদালতে সোপর্দ করা হয়েছে। জানা গেছে একই দিনে পৃথক অভিযানে সালাম নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ। সালাম(৩৫) উপজেলার ছোটদাপ গ্রামের আবুল হোসেনের পুত্র। তাকেও মাদক বিরোধী মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি মতিয়ার রহমান বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
, || - ||
আটোয়ারীতে ইয়াবাসহ মাদক কারবারি যুবক আটক
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: