, || - ||

আটোয়ারীতে ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে। আটোয়ারী থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনায় মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আটোয়ারী থানা পুলিশের একটি চৌকশ টিম উপজেলার ফকিরগঞ্জ বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে সন্দেহভাজন যুবককে তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাৎক্ষনিক ওই মাদক কারবারী যুবককে আটক করা হয়। আটককৃত মাদক কারবারী উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া গ্রামের মোঃ মনসুর আলী’র ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৪)। এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান ইয়াবাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দেলোয়ারের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১০(ক) ধারায় আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হযেছে। আটোয়ারী থানার মামলা নং- ০৬, তারিখ: ১৪/০৭/২০২৬। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদক জিরো টলারেন্সে আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us: