পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার ( ২৫ এপ্রিল) সকালে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মানিক চৌধুরী , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি , অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী , ক্রীড়া সংগঠকসহ খেলাপ্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রিপামনি দেবী বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরণের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়ার আহবান জানান।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে ৬টি ইউনিয়নের (বালক + বালিকা) ৬টি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ের উদ্বোধনী টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী ২৬ এপ্রিল বালক ও বালিকা গ্রুপে দু’টি করে সেমিফাইনাল এবং ২৭ এপ্রিল বালক ও বালিকা পৃথক পৃথক গ্রুপে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
, || - ||
আটোয়ারীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: