, || - ||

আটোয়ারীতে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন ললিত কুমার সিংহ (৫৫) নামের একজন সিজিনাল ব্যবসায়ী। পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীথান গ্রামের মৃত অলিন কুমার সিংহের ছেলে ললিত কুমার সিংহ(৫৫) দীর্ঘদিন ধরে লক্ষীথান বাজারে ধান,গম,ভুট্টা,মরিচসহ বিভিন্ন ফসল সিজিনাল ব্যবসায়ী হিসেবে ক্রয়-বিক্রয় করে থাকেন। তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে আনুমানিক ৫০ লক্ষ টাকা ঋণগ্রস্থ হয়েছেন। অনেকের ধারণা, ললিত কুমার সিংহ ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অবশেষে সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে (আনুমানিক ৪ :৩০ মি. হতে ৬ টার মধ্যে) বসত বাড়ীর পশ্চিম পাশের্^ একটি আম গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এসআই দীনবন্ধু রায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পুলিশ জানায়, লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Please follow and like us: