পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রাধানগর ইউনিয়ন জাগপা’র আয়োজনে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধায় রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জাগপা উপজেলা কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। জাগপা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার আলম(বিপ্লব),বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন পাটোয়ারী । এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাগপা’র ত্যাগী নেতারাও সভায় বক্তব্য রাখেন। বক্তারা ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশে আজ ১৫ বছরের কর্তৃত্ববাদী স্বৈরশাসনের অবসান হয়েছে। অবৈধ স্বৈরাচার সরকার বিগত ১৫ বছর এদেশে বিরোধী মতের সহ¯্রাধিক লোককে গুম-খুন করেছে। দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দেশটাকে ফোকলা বানিয়ে শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবী করেন বক্তারা। এসময় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
, || - ||
আটোয়ারীতে জাগপা’র কর্মীসভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: