জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয় হতে মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে ফকিরগঞ্জ বাজারের গোল চতরে (ট্রাফিক মোড়ে) সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন এবং সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এনসিপি’র আহবায়ক মোঃ সোলায়মান আলী, উপজেলা জাগপা’র সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওঃ মোঃ সাদেকুল ইসলাম সাদেক শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না; এটি ছিল তরুণ সমাজ ও আপামর জনগণের সম্মিলিত সংগ্রাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশের প্রায় ১৬ শ তরুণ জীবন উৎসর্গ করেছেন এবং দীর্ঘ সাড়ে ১৫ বছরের আন্দোলনে বিএনপি ও বিভিন্ন ইসলামী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, নির্যাতন ও ফাঁসির শিকার হয়েছেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের দুই বছর অতিক্রম হলেও গণহত্যার জন্য দায়ীদের বিচার এখনো দৃশ্যমান হয়নি। অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগিদের বিচার সম্পন্ন করার দাবি জানান বক্তারা। সভাপতির বক্তব্যে জামায়াতের উপজেলা আমীর মোঃ ইউনুস আলী খাঁন বলেন, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, দলীয়করণ ও দুর্নীতি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে গণভোটে জনগণের সমর্থনের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
, || - ||
আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: