২০২৫ – ২৬ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে পঞ্চগড়ের আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকসই উন্নয়ন প্রকল্পের দিনাজপুর অঞ্চলের মনিটরিং অফিসার মোঃ আরিফ আফজাল। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় খামারবারি’র উপ পরিচালক মোঃ আব্দুল মতিন। প্রজেক্টরে কারিগরি সেশন উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ। বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শনিবার , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: