“ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রোববার(১৯ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের টিম খেলায় অংশগ্রহণ করে আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা চলবে লিগ পদ্ধতিতে। ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড লিগ খেলায় রোববার সকালে ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ বনাম ৬ নং ধামোর ইউনিয়ন পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে মির্জাপুর ইউনিয়ন পরিষদ ১-০ গোলে বিজয় হয়। পরে বিকেলে ৫নং বলরামপুর ইউনিয়ন পরিষদ বনাম ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদ ৪ -০ গোলে বিজয় অর্জন করে। যুব উন্নয়ন কর্মকর্তা জানান, সোমবার ( ২০ জানুয়ারি) সকালে একই ভেন্যুতে ৬নং ধামোর ইউনিয়ন পরিষদ বনাম ২নং তোড়িয়া ইউনিয়ন পরিষদ এবং বিকেলে ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদ বনাম ৫নং বলরামপুর ইউনিয়ন পরিষদের খেলা অনুষ্ঠিত হবে। রেফারীর দায়িত্ব পালন করেন,মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ ইব্রাহিম আলী, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেক হোসেন চৌধুরী(মুক্তা), আটোয়ারী নেছারিয়া ছালেহীয়া দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক মোঃ আব্বাস আলী। ধারাভাষ্যে ছিলেন রাসেল ও ইমরান। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ ইউপি সচিবগণ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফ হোসেন চৌধুরী (মানিক), উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,ইউপি সদস্য,শিক্ষক-শিক্ষার্থী সহ ক্রীড়ামোদি সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: