আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী মোঃ সায়েমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হাসান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন আটোয়ারী উপজেলার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাহামিদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ ইসলাম , আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিসমুহ পাঠ করে শুনান উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক। মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন নিশ্চিতকরণ, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা জোরদার, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভুমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও গণভোটের গুরুত্ব, ভোটারদের অধিকার ও দায়িত সম্পর্কে ব্যাপক আলোচনা হয়। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সতর্ক করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচনী প্রার্থীদের প্রতিনিধি, শিক্ষক সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন সংক্রান্ত কর্মশালা ও মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: