, || - ||

আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে অনুমোদনহীন নসিমনের (ভটভটি) ধাক্কায় এক সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর প্রায় ১টার সময় উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর-গাছবাড়ি সড়কের বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে ঘটেছে। নিহত তিন সন্তানের জনক মোঃ খায়রুল ইসলাম (৪০) উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামের মোঃ আমিনুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, খায়রুল ইসলাম বাই সাইকেল যোগে বারঘাটি বাজার অভিমুখে আসার সময় সবজি (করলা)’র বস্তা ভর্তি নসিমন (ভটভটি) গাড়িটি দ্রুত গতিতে এসে পিছন দিক থেকে সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় খায়রুল ইসলাম সাইকেলসহ সড়কে পড়ে যায। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মাথা দিয়ে প্রচুর রক্ত ঝড়তে থাকে। তাৎক্ষনিকভাবে প্রত্যক্ষদর্শীরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অবস্থা বেগতিক দেখে নসিমন (ভটভটি)চালক হাসিবুল গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বারঘাটি তদন্ত কেন্দ্রের পুলিশ নসিমন (ভটভটি) গাড়িটি জব্দ করে নিহত খায়রুলের লাশ থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us: