“ পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” এই শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এবং বিশেষ অতিথি বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান। এ সময় বক্তারা বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। অপুষ্টি প্রতিরোধ, সুষম খাদ্য গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিও জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রায়োজন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং পুষ্টিহীনতা অসহায় পরিবারের মাঝে পুষ্টি ফুড বাস্কেটের প্যাকেজ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।
, || - ||
আটোয়ারীতে পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: