পঞ্চগড়ের আটোয়ারীতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফুটবল একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার ( ৫ জুন) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রমিলা প্রীতি ফুটবল খেলায় আটোয়ারী উপজেলা ফুটবল একাডেমি বনাম ফুলবাড়ী ফুটবল একাডেমি প্রমিলা দল অংশগ্রহণ করেন। প্রমিলা দু’টি দলের নারী খেলোয়াররা বীরত্বপূর্ণ খেলা দেখিয়ে দর্শকদের মাতিয়ে তুলেছিল। কোন পক্ষই গোল করতে না পারলেও দর্শকরা উভয় পক্ষের খেলোয়ারদের প্রশংসা করেছেন। জানাগেছে, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক তারেক হোসেন চৌধুরীর প্রচেষ্টায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আবু তাহের চৌধুরী(সাগর)।এ সময় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, ফুলবাড়ী ফুটবল একাডেমির প্রশিক্ষক সুশীল চন্দ্র, আটোয়ারী ও ফুলবাড়ী ফুটবল একাডেমির সহকারী প্রশিক্ষকবৃন্দ, খেলা পরিচালনাকারী ও খেলা পরিচালনায় সহযোগিতাকারীবৃন্দ সহ ফুটবল প্রেমি দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, তরুণ ও যুব সমাজকে মোবাইল গেমের আসক্তি আর মাদক থেকে দুরে রাখতে এবং আটোয়ারীর ফুটবল প্রেমি নারী ও পুরুষদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য এ মাঠে প্রমিলা প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: