ঈদকে আনন্দময় করতে পঞ্চগড়ের আটোয়ারীতে বন্ধন ক্লাবের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ০৯ এপ্রিল) উপজেলার প্রাণ কেন্দ্রে পাকা রাস্তা সংলগ্ন বন্ধন ক্লাবের ব্যানার ঝুলিয়ে এ সব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী সাগর। ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহসান পিন্টু’র সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) আরিফ হোসেন চৌধুরী(মানিক), স্থানীয় সুধিজন , গণমাধ্যমকর্মী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বন্ধন ক্লাবের সাধারণ সম্পাদকের তথ্যমতে, ৭০ জন অসহায় ও প্রতিবন্ধীর মাঝে সেমাই, মুড়ি,চিনি ও দুধ বিতরণ করা হয়েছে।
, || - ||
আটোয়ারীতে বন্ধন ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: