বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা পৌষা’র লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ২নং তোড়িয়া ইউনিয়নের ছেপরাঝাড় (পাহারভাঙ্গা) মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আনোয়ার করিম(পৌষা)(৭৭) বার্ধক্যজনিক কারণে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল প্রায় ৬ টার দিকে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন বাসভবনে ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী , ৩পুত্র সন্তান,নাতি-নাতনি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় ছেপরাঝাড় (পাহারভাঙ্গা)মন্ডলপাড়া মরহুমের গ্রামের বাড়ীর আঙ্গিনায় রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল) এর নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আনোয়ার করিম(পৌষা)কে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে বিকেল সাড়ে ৪টায় ছেপরাঝাড় পাহারভাঙ্গা কেন্দ্রিয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার মুক্তিযোদ্ধা গেজেট নং- ৮৭২, মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০০২০।

Please follow and like us: