পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক মাদকসেবীর দুই বছরের বিনাশ্রম কারাদন্ড হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেল স্টেশন এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় কিসমত রসেয়া গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র মাদকসেবী (ডেন্ডিখোর) মোঃ ইয়াসিন আলী (২৪) কে হাতে নাতে আটক করেন ভ্রাম্যমান টিম। আটকের পর তাৎক্ষনিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯(১)(গ) লঙ্ঘনের অপরাধে ধারা ৩৬(১) সারণির ২১ অনুযায়ী ১০০ টাকা অর্থদন্ড ও দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আব্দুল গনি সহ আটোয়ারী থানার পুলিশ সদস্যের চৌকশ টিম। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক বিষয়ে কোন ছাড় নাই। মাদক নির্মুল করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।
সোমবার , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর ২বছর বিনাশ্রম কারাদন্ড
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: