পঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শরীর চর্চা শিক্ষক মরহুম আনোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে শনিবার (২৪ আগস্ট) সকালে কলেজের মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। সহকারী অধ্যাপক মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় মরহুম আনোয়ার হোসেনের কর্ম জীবন ও সামাজিক জীবনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, বিদ্যোৎসাহী আলহাজ¦ মোঃ তাছাফুর রহমান (বাচ্চু), উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মোঃ সফিউল ইসলাম (পুতুল), মোঃ জাকির হোসেন (মিন্টু)। কলেজের পক্ষ থেকে আবেগাপ্লুত কন্ঠে মরহুম আনোয়ার হোসেনের স্মৃতিচারণ করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আ.ন.ম ওবায়দুল্লাহ, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অভিনাশ চন্দ্র বর্মন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বলরাম বর্মন, বাংলা বিভাগের জ্যোষ্ঠ প্রভাষক ইয়াবুর রহমান, আইসিটি প্রভাষক আসাদ রহমান (তুহিন), হিসাব রক্ষক আনিছুর রহমান, অফিস সহকারী বাবুল ইসলাম প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ স্থাপনের বিষয়ে আনোয়ারের ব্যাপক অবদান রয়েছে। আনোয়ার হোসেন কলেজে চাকুরী বাইরে বিভিন্ন সামাজিক সমাজ সেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আলোচনা ও মিলাদ শেষে মরহুম আনোয়ার সহ কলেজ স্থাপনে যারা অবদান রেখে ইহলোক ত্যাগ করে পরলেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা, বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দোয়া সহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওঃ মোঃ আব্দুল আউয়াল। শেষে আনোয়ার হোসেনের রেখে যাওয়া দুই সন্তানের লেখাপড়ার জন্য সহযোগিতা হিসেবে কলেজের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে মরহুম আনোয়ার হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: