পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩০ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক রিপামনি দেবী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, বিজিবি প্রতিনিধি বর্ষালুপাড়া বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং গিরাগাঁও বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার ইসমাইল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, ইউপি ইউপি চেয়ারম্যনবৃন্দ সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড,সরকারি সেবা কার্যক্রম এবং চলমান প্রকল্পসমুহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, অবৈধ ও বেপরোয়া গতিতে মটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ, জ্বালানী তেল সংকট নিরসনের ব্যবস্থা গ্রহণ, মাদক শুন্যের কোঠায় নিয়ে আসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন কমিটির সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে। সম্মিলিতভাবে একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভার শুরুতে গত ২৭ মার্চ দিবাগত রাতে উপজেলায় ঝড় ও প্রচন্ড শিলাবৃষ্টিতে কৃষকের ফসল সহ ঘরবাড়ী ভেঙ্গে অপুরণীয় ক্ষতির জন্য সমবেদনা জানানো হয়।
সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: