মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক রিপামনি দেবী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, বর্ষালুপাড়া বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং গিরাগাঁও বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, ইউপি চেয়ারম্যনবৃন্দ সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড,সরকারি সেবা কার্যক্রম এবং চলমান প্রকল্পসমুহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জ্বালানী তেল সংকট, মাদক নিয়ন্ত্রন, বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি, মির্জাপুর ইউনিয়নের বারআউলিয়া ঢাংগাঢাংগী কবরস্থানের কবর থেকে লাশের কঙ্কাল চুরি, ফকিরগঞ্জ বাজরের পরিস্কার পরিচ্ছন্নতা, অবৈধভাবে মেইন রাস্তায় দোকানের মালামাল সাজিয়ে রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে। সম্মিলিতভাবে একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

Please follow and like us: