পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪নং রাধানগর ইউনিয়নের রসেয়া (বড়বাড়ী) গ্রামের মৃত কাসেম উদ্দীন আহম্মেদ এর চতুর্থ পুত্র, রসেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম (নেচি) (৮২) শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৪ টায় অসুস্থ্যতা ও বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর হার্ড ফাউন্ডেশনে ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রসেয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি(তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম সহ চৌকশ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মৃত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (নেচি)কে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাতীয় পতাকায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম(নেচি)’র মরদেহ ঢেকে দিয়ে রাষ্ট্র্রের পক্ষ থেকে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জানাযা শেষে রসেয়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০২৭০, গেজেট নং ৮১২।
, || - ||
আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের লাশ দাফন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: