সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গফুর উদ্দীনের লাশ দাফন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ২নং তোড়িয়া ইউনিয়নের উত্তর শাহাপাড়া গ্রামের মৃত মফিল উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ গফুর উদ্দীন(৭৫) শনিবার (১৮ এপ্রিল) সন্ধা সাড়ে ৬ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্রসন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার (১৯ এপ্রিল ) সকাল সাড়ে ১০টায় উত্তর শাহাপাড়া জামে মসজিদ সংলগ্ন¦ জানাযা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম সহ চৌকশ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মৃত বীর মুক্তিযোদ্ধা গফুর উদ্দীনকে রাস্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাতীয় পতাকায় বীর মুক্তিযোদ্ধা গফুর উদ্দীনের মরদেহ ঢেকে দিয়ে রাস্ট্রের পক্ষ থেকে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জানাযা শেষে পার্শ্ববর্তী পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার লাল মুক্তিবার্তা নং- ০৩০৯০৩০০৯৬, পরিচিতি নং- ০১৭৭০০০০০৬২।

Please follow and like us: