“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” শ্লোগান কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রিত হয়ে উপজেলা বাস,মাইক্রোবাস, মিনিবাস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে ওই শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, ট্রাক, কাভার্ট ভ্যান, ট্যাংকলড়ী ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হায়দার আলী বকুল ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, কোচ, বাস, মিনিবাস, মাইক্রোবাস পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম কাজল, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলম ও সম্পাদক মোঃ মকলেছুর রহমান, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মসলিম উদ্দীন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মেরাজ উদ্দীন, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মসলিম উদ্দীন ও ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীগণ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন করেছিলেন। সেখানে পুলিশের গুলিতে অনেক শ্রমিক নিহত হয়। তাদের আত্মত্যাগকে স্মরণ করেই ১লা মে সারাবিশে^ শ্রমিক দিবস পালন করা হয়।
, || - ||
আটোয়ারীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: