“ দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না ” এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার ( ১৫ এপ্রিল) বিকেলে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দুপ্রক কমিটির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান। উম্মুক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কমিটির সহসভাপতি মোঃ তৈমুর রহমান, মোঃ মজিবর রহমান, সদস্য রুমি আক্তার চৌধুরী, মানিক জাপান ও আমিনুল ইসলাম। সভায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের সম্মিলিত ভুমিকার গুরুত্ব তুলে ধরা হয়। সাধারণত স্থানীয় পর্যায়ে দুর্নীতি নির্মুল, জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোর ও সততা সংঘের কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
, || - ||
আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: