আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:- পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সরকারের পাশাপাশি দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক । গত ৮ এপ্রিল উপজেলার তোড়িয়া ইউনিয়নের ডোহাপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫টি পরিবারের ঘরবাড়ি সহ সর্বস্ব পুড়ে ভুষ্মিভূত হয়েছে। ব্র্যাক এনজিও প্রতিনিধি সরেজমিনে অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করে গত ১০ এপ্রিল মঙ্গলবার ক্ষতিগ্রস্থ ১৮ পরিবারের মাঝে এক বান্ডিল করে মোট ১৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। উপজেলা ব্র্যাক অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা উপস্থিত থেকে অগ্নিকান্ড থেকে সাবধান থাকার পরামর্শমুলক বক্তব্য রেখে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক শাহ্ মোঃ জাহাঙ্গীর আলম, ব্র্যাক জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, ব্র্যাক উপজেলা হিসাব কর্মকর্তা আমজাদ হোসেন, শাখা ব্যবস্থাপক রেজাউল করিম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
, || - ||
আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ব্র্যাক
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: