, || - ||

আটোয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমুলক  সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়েছে। গৃহিত কর্মসুচি সঠিকভাবে বাস্তবায়নের জন্য মুল কমিটি ও উপ কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতিমুলক সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। প্রস্তুতিমুলক সভা শেষে একই বৈঠকে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

Please follow and like us: