, || - ||

আটোয়ারীতে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) সকালে আম গাছের ডালে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিরঞ্জন রায় (২০) নামক এক যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। জানাগেছে, সে বলরামপুর ইউনিয়নের দোহসুহ গ্রামের সুদ্ধ রাম বর্মনের পুত্র।

পরিবার ও এলাকাবাসীসূত্রে জানাগেছে, ওই যুবক দীর্ঘ দিন হতে চোখের রোগে ভুগছিলেন।

তিনি গত বুধবার (১২ ফেব্রুয়ারি) মামার বাড়ি উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা গ্রামে বেড়াতে যায়।

পরদিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মামার বাড়ি হতে ফেরার পর উপজেলার রাধানগর ইউনিয়নের দুর্গাপুর মৌজার পটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুটিরডাঙ্গা এলাকার একটি আম বাগানের আম গাছের ডালে গলায় মাফলার পেচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Please follow and like us: