পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং সন্তোষজনক বলে মন্তব্য করেন কমিটির সদস্যরা। তবে সীমান্তে এনআরসি জটিলতার কারনে বাংলাদেশী লোকজনকে সীমান্তে ঘেষে চলাচল না করার জন্য সীমান্ত এলাকায় মাইকিং সহ ব্যাপক প্রচারের জন্য বিজিবি সহ ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়। উপজেলার বিভিন্ন স্পটে মাদকাসক্তদের আড্ডা দেয়ার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করা হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি(তদন্ত) জয়ন্ত কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম,সকল ইউপি চেয়ারম্যান , গিরাগাও ও বালাপাড়া বিজিবি’র বিওপি কোম্পানী কমান্ডার, কলেজের অধ্যক্ষ, সাংবাদিক সহ অন্যান্য সদস্যগণ।
, || - ||
আটোয়ারীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: