, || - ||

আটোয়ারীতে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নারী উন্নয়ন ফেরামের সভা বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মিসেস রেনু একরাম। উপজেলার ৬ ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ও নারী উন্নয়ন ফোরামের সদস্য সহ উপদেষ্টাগণ সভায় উপস্থিত ছিলেন। নারী উন্নয়নে আমাদের করনীয় বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, ইউপি সদস্য হাসিনা বেগম প্রমুখ।

Please follow and like us: