, || - ||

আটোয়ারীতে এক মুক্তিযোদ্ধার ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে চলমান করোনা ভাইরাস মহামারী দুর্যোগে ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সহয়তা প্রদান করলেন স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধা। উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦: মো: আনোয়ার করিম (পৌষা) শুক্রবার(২৪ এপ্রিল) সকালে তার গ্রামের বাড়িতে ওই এলাকার শতাধিক হতদরিদ্র,শ্রমজীবি কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেন। মহামারি করোনায় বেকার হওয়া নি¤œ আয়ের প্রতিবেশীদের তিনি প্রায় ১ মে:টন এর বেশী চাল, নগদ ৫০ হাজার টাকা এবং তেল, ছোলা ও সাবান সম্বলিত প্যাকেজ তুলে দেন। এসময় তোড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: সারোয়ার হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা মো: ইদ্রিস আলী, শিক্ষক মো: জাকেরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের নেতৃবৃন্দ ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: