পঞ্চগড়ের আটোয়ারীতে সৃষ্টিশীল প্রতিভা অন্বেষনের জন্য “ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারন” বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজে বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ফরহাদ হোসেন। বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে, প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশিপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে দাতা সংস্থা নেটজ বাংলাদেশ এর সহযোগীতায় এবং বিএমজেড এর অর্থায়নে বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক, মোঃ নাজমুল হক, মোঃ হাসান মোস্তাফিজুর রহমান, মোঃ তোছাদ্দেক আলম, মোঃ ওমর ফারুক, বলরামপুর বালিকা বিদ্যালয়ের সহঃ শিক্ষক বিলাশ চন্দ্র বর্মন, উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মোঃ নাজিম কিবরিয়া। এলাকা সমন্বয়কারী, মঞ্জুরুল তারিক, প্রসপেক্ট প্রকল্পের মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন, প্রতিমা রানী বর্মন, মনিরুজ্জামান । অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহনকারী ছাত্র/ছাত্রীরা নিজেদেরকে যেমন মেধার মনন ঘটাতে পারবে এবং মানবাধিকার চর্চা হিসেবে সৃষ্টিশীল প্রতিভাগুলো সমাজে দৃশ্যমান করবে। বিতর্ক প্রতিযোগিতায় আটোয়ারী উপজেলার কর্মএলাকার ৬টি বিদ্যালয়ের ১৮ জন বিতার্কিক এবং ৪৮ জন ছাত্রী অংশগ্রহন করেন।
, || - ||
আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: