, || - ||

আটোয়ারীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নসিবুল হক। অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থী ও নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মমতাজ মহল প্রমুখ। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন পরীক্ষার্থী সীমা, ৮ম শ্রেণির ছাত্রী সীমা চট্রপাধ্যায়, ৭ম শ্রেণির ছাত্রী নির্জনা, ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রাবন্তী প্রমুখ। অনুষ্ঠান বাংলা ও ইংরেজি ভাষায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেণির ছাত্রী আঁচল ও কণিকা রাণী।

Please follow and like us: