মাস্ক পড়ুন, সুস্থ্য থাকুন” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে মহামারী করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরন ক্যাম্পেইন অব্যাহত রয়েছে। বিভাগীয় পরিচালক স্বাস্থ্য রংপুরের নির্দেশনায় এবং আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে মহামারী করোনা প্রতিরোধে উপজেলার বিভিন্ন হাট-বাজার সহ জনগুরুত্বপুর্ণ পয়েন্টে জনউদ্বুদ্ধকরন ক্যাম্পেইন অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, রংপুর স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের নির্দেশনায় রংপুর বিভাগের সকল স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত তিন দিনব্যাপি মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জন উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন কর্মসুচি পালন করা হয়। এ কর্মসুচিতে স্লোগানের উপর উপজেলার ছয় ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপুর্ণ স্থান সমুহে জনউদ্বুদ্ধকরণ ব্যাপক মাইকিং, পথসভা, মাস্ক বিতরণ ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, পরিচালকের নির্দেশনায় তিন দিনের কর্মসুচি শেষ হলেও আমরা সবাই নিজ দায়িত্বে করোনা মহামারী প্রতিরোধে জনসচেতনতামুলক প্রচারনা অব্যাহত রাখব। তিনি সকল শ্রেণি পেশার মানুষকে নিজ নিজ দায়িত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতামুলক কার্যক্রমে অংশ গ্রহনের আহবান জানান। জনউদ্বুদ্ধকরণ পথ সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
, || - ||
আটোয়ারীতে করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরন ক্যাম্পেইন অব্যাহত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: