আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে কিসমত রেল স্টেশন আছে কিন্তু স্টেশন মাস্টার নাই। কিসমত রেল ঘুমটিতে রেল ক্রসিং আছে, গেট আছে গেটম্যানের জন্য আবাসিক ব্যবস্থা আছে কিন্তু গেটম্যান নাই। যেকোন মহুর্তে বড় ধরনের দুুর্ঘটনা ঘটে যেতে পারে কিসমত রেল ঘুমটিতে। রেলঘুমটি বাজারের দোকানদাররা জানান, গতকাল একটি মাহিন্দ্র ট্রাক্টর দ্রুত গতিতে আটোয়ারী থেকে বোদা অভিমুখে যাচ্ছিল, ঠিক ওই মহুর্তে ট্রেন আকষ্মিকভাবে এসে মহুর্তেই রেল ক্রসিং অতিক্রম করে। সেকেন্ডের ব্যবধানে চালক সহ মাহিন্দ্র ট্রাক্টরটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। বোদা উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার তোয়াবুর রহমান জানান, তিনি নিয়মিত আটোয়ারী থেকে বোদা যাতায়াত করেন। অনেক সময় কিসমত রেল ঘুমটি এলাকায় যানজট লেগে থাকে। বোদা – আটোয়ারী পাকা সড়কটি ব্যস্ততম সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত ছোট বড় বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। প্রতিদিন দিনাজপুর থেকে পঞ্চগড় ৪টি ট্রেন ৮ বার যাতায়াত করে। কিসমত রেল ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় যেকোন মহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা করছেন তিনি। রেল ক্রসিং এলাকার লোকজন জানান, আগে নিয়মিত গেটম্যান থাকতো এবং ট্রেন চলাচলের সময় গেট বন্ধ করতো। প্রায় দুই মাস থেকে এখানে কোন গেটম্যান থাকেনা এবং ট্রেন চলাচলের সময় গেট বন্ধ করা হয়না। এব্যাপারে কিসমত রেল স্টেশন মাস্টারের সাথে কথা বলতে গেলে সেখানেও একই অবস্থা। রেল স্টেশন সংলগ্ন লোকজন জানান,দীর্ঘদিন ধরে কিসমত রেল স্টেশনের স্টেশন মাস্টার থাকেন না। কিসমত রেল স্টেশন হতে প্রতিদিন নিয়মিত যাত্রী বিভিন্ন জায়গায় যাতায়াত করে।ট্রেন ইচ্ছামত আসে আর ইচ্ছামত যায়। দেখার কেউ নেই। এলাকাবাসী কিসমত রেল ক্রসিং (রেল ঘুমটি)গেটে জরুরী ভিত্তিতে গেটম্যান নিযুক্ত করে ভয়াবহ দুর্ঘটনার আশংকা থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেক দৃষ্টি কামনা করেছেন।
সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে কিসমত রেল ক্রসিংয়ে গেটম্যান নাই। দূর্ঘটনার আশংকা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: