, || - ||

আটোয়ারীতে কোভিড-১৯ সংক্রমন ঠেকাতে কাঁচা বাজার খোলা বিস্তীর্ণ মাঠে নেয়া হয়েছে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস সংক্রমন ( কোভিড-১৯) ঠেকাতে উপজেলার ফকিরগঞ্জ বাজারের কাঁচা বাজার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে ও রাধানগর বোর্ড অফিস বাজারের কাঁচা বাজার রাধানগর ইউনিয়ন পরিষদ মাঠে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের নির্দেশে স্থায়ী কাঁচা বাজার মার্কেট গুলো অস্থায়ীভাবে স্থান পরিবর্তন করা হয়। করোনা ভাইরাস সংক্রমন কারনে ফকিরগঞ্জ বাজার ও রাধানগর বোর্ড অফিস বাজারের বেশীর ভাগ দোকান পাট বন্ধ থাকলেও মানুষজন কাঁচা বাজারে ভীড় জমাচ্ছেন। কাঁচা বাজারের জায়গা স্বল্পতার কারনে উপজেলা প্রশাসন ফাঁকা মাঠে কাঁচা বাজার স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা জানান, করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রাখতে কাঁচা বাজার বিস্তীর্ণ ফাঁকা মাঠে স্থানান্তর করা হয়েছে। আপাদত নিয়মিত সকাল হতে দুপুর একটা পর্যন্ত নির্ধারিত খোলা মাঠে কাঁচা বাজার ( শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি) করতে সবাই সামাজিক দুরত্ব বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us: