বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে
ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে, গাছ পালা, ঘরবাড়ি,ক্ষেতখামার লন্ডভন্ড হয়েছে।
১লা মে বুধবার দিবাগত রাতে আকষ্মিকভাবে ঘুর্ণিঝড়ের সৃষ্টি হলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। ঘুর্ণিঝড়ের প্রবল বাতাসের সাথে সাথে প্রচন্ড শিলাবৃষ্টিও পড়েছে। এতে উপজেলার রাধানগর, মির্জাপুর , আলোয়াখোয়া ,ধামোর ও বলরামপুর
ইউনিয়নের কৃষকের শত শত একর জমির ভুট্টা, মরিচ সহ অন্যান্য ক্ষেতখামার , ঘরবাড়ী ও গাছপালা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও
মসজিদ ঘরের উপরও বড় বড় গাছ ভেঙ্গে পড়ে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুটি ভেঙ্গে ও তার ছিড়ে যাওয়ার কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তার উপর বড় বড় গাছ ভেঙ্গে পড়ায় ২ মে দুপর পর্যন্ত বেশ কিছু রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। স্থানীয় লোকজন ঝড়ে রাস্তায় ভেঙ্গে ও উপড়ে পড়া গাছগুলো কেটে সরিয়ে নিচ্ছেন বলে জানাগেছে।

Please follow and like us: