, || - ||

আটোয়ারীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নব নির্মিত ভবন উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০ লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নতুন ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ডিসেম্বর)বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ভবনের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরষিদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ( অঃ দাঃ) মোঃ আরিফ হোসেন,পঞ্চগড় জেলার জনস্বা¯হ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এন মোঃ নাইমুল এহসান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বা¯হ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ,এ কে এম মেহেদী হাসান। এছাড়াও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী গন উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন ও সার্বিক তত্বাবধান করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা হৃষিকেশ রায়।

Please follow and like us: