“ জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ( ০২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মেডিকেল অফিসার ডা: এ.কে.এম সানোয়ার হুদা সাধন, ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নসিবুল হক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সহিদুল ইসলাম, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক , আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার উৎপাদনশীলতার উপর উদাহরণ সহ গুরুত্বারোপ করে বিস্তারিত বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
, || - ||
আটোয়ারীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: