, || - ||

আটোয়ারীতে জাতীয় বীমা দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

মুজিববর্ষের অঙ্গীকার-বীমা হোক সবার” প্রতিপাদ্য বিষয নিয়ে জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে র‌্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১লা মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে ব্যানার নিয়ে প্রচারনামুলক ক্যাপ-গেঞ্জি পরিধান করে একটি র‌্যালি বের হয়। রালি শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা এবং প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর জেলা কো-অর্ডিনেটর মোঃ শাহা আলম, ব্রাঞ্চ ম্যানেজার ওয়াহিদুল আলম সুমন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কাস্টমার রিলেশন ম্যানেজার(সিআরএম) মোঃ আব্দুল্যাহেল বাকী, ব্রাঞ্চ ম্যানেজার মকসেদ আলী, বিপ্লব কুমার রায়, বের্জ মোহন রায়, ইউনিট ম্যানেজার তরিকুল ইসলাম প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন বীমার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: