, || - ||

আটোয়ারীতে জুতার ভিতর থেকে গাজা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে জুতার ভিতর থেকে গাজা উদ্ধার করে মাদক ব্যবসায়ীকে আটক করার খবর পাওয়া গেছে। সোমবার ( ১৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরেন্দ্র নাথ বর্মনের নেতৃত্বে পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে বারঘাটি বড় ব্রীজের পাশে সন্দেহমুলক ভাবে এক যুবককে আটক করে। পুলিশ তাকে তল্লাশী করে পায়ের জুতার ভিতর থেকে ২০ পুড়িয়া গাজা উদ্ধার করে। তাৎক্ষনিক গাজা সহ আটককৃত যুবককে আটোয়ারী থানায় সোপর্দ করা হয়। গাজা সহ আটককৃত যুবক উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখ্যাতি গ্রামের জয়নুল হকের পুত্র মোঃ জসিম উদ্দীন (জাম্বু)(২৮)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন গাজা সহ যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৫, তারিখ: ১৩/০১/২০২০। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে মাদক ব্যবসায়ী জাম্বুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us: