, || - ||

আটোয়ারীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

পঞ্চগড়ের আটোয়ারীতে বাড়ীর পার্শ্বের ডোবার পানিতে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ( ১০ জুন) দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামে। প্রতিবেশীদের ভাষ্যমতে, নিতুপাড়া গ্রামের মোঃ দুলাল হকের চার সন্তান। ২ টি কন্যা সন্তান এবং ২টি পুত্র সন্তান। এরমধ্যে সর্ব কনিষ্ট পুত্র সন্তান আড়াই বছর বয়সী মোঃ সিয়াম। সে প্রায় সময় তাদের বাড়িতে হাঁসের বাচ্চা নিয়ে খেলা করতো। হাঁসের বাচ্চাগুলো বাড়ির পাশের একটি ডোবায় পানিতে নামলে পরিবারের লোকজনের চোখকে ফাঁকি দিয়ে শিশু সিয়াম হাঁসের বাচ্চাদের সাথে ডোবায় নেমে যায়। সিয়াম পরিবারের লোকজনের চোখের আড়াল হলে তাকে খোঁজাখোজি শুরু করে। খোঁজাখোজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা হতে মৃত অবস্থায় সিয়ামকে উদ্ধার করা হয়। হাঁসের বাচ্চার সাথে খেলা করতে গিয়ে ডোবার পানিতে পড়ে আড়াই বছর বয়সী শিশু সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ।

Please follow and like us: