, || - ||

আটোয়ারীতে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “ তথ্য আপা”-প্রকল্প (পর্যায়-২) এর উঠান বৈঠক পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গ্রামে (প্যারিস পাড়া) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুমি আক্তার। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে প্রকল্পের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা সহকারী কর্মকর্তা রওশন আরা রতন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, কৃষি, চিকিৎসা সেবা সহ গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

Please follow and like us: